• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > গাইবান্ধায় ছাত্রদল সভাপতি গ্রেফতার

গাইবান্ধায় ছাত্রদল সভাপতি গ্রেফতার

  • বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪, ১৪:৫৭
  • ৫৬০

ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জিম

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জিমকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে গাইবান্ধা শহরের পশ্চিমপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। খন্দকার জাকারিয়া জিম ছাত্রদল গাইবান্ধা জেলা শাখার সভাপতি।

জিমের ছোট ভাই খন্দকার আলামিন বলেন, জাকারিয়া জিমকে কোনো মামলা ছাড়াই পুলিশ শহরের নিজ বাসা থেকে গ্রেফতার করেছে। আগে তার বিরুদ্ধে ২টি মামলা ছিল। ওই মামলা দুটি নি®পত্তি হয়েছে। বর্তমানে তার নামে কোনো মামলা নেই।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, সম্প্রতি হরতাল-অবরোধের সময় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীর জুনদহ এলাকায় বাস-ট্রাকসহ বেশকিছু যানবাহন ভাঙচুর করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। ওই ঘটনায় পলাশবাড়ী থানায় বিএনপি-জামায়াতের ৩৮৩ জনের নামে মামলা হয়। সেই মামলায় ছাত্রদল নেতা খন্দকার জাকারিয়া জিমকে গ্রেফতার করা হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134007 ,   Print Date & Time: Thursday, 13 August 2026, 05:14:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group