• হোম > জাতীয় | নির্বাচনী সংবাদ | বিশেষ নিউজ > নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে: বিদেশি পর্যবেক্ষক দল

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে: বিদেশি পর্যবেক্ষক দল

  • সোমবার, ৮ জানুয়ারী ২০২৪, ১৩:০৮
  • ১৫৩৭

বিদেশি পর্যবেক্ষক দল

সদ্য অনুষ্ঠিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে ও জাপানের পর্যবেক্ষক দল। সোমবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এমন প্রতিক্রিয়া জানিয়েছে দেশগুলোর নির্বাচন পর্যবেক্ষক দল।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচনী প্রতিশ্রুতিতে পাশে থাকার আশা ব্যক্ত করেছেন তিনি।

এছাড়াও বাংলাদেশে নিযুক্ত ভারত, রাশিয়া, চীন, ভূটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতগণ গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ব স্ব দেশের পক্ষ থেকে অভিনন্দন জানান তারা।

বিস্তারিত আসছে…


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134089 ,   Print Date & Time: Wednesday, 30 September 2026, 10:14:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group