• হোম > জাতীয় | ঢাকা | নির্বাচনী সংবাদ | বাংলাদেশ | বিশেষ নিউজ > আবারো গোপালগঞ্জ-১ আসনে নৌকা : শুভেচ্ছা জানালেন শেখ আতিয়ার রহমান দীপু

আবারো গোপালগঞ্জ-১ আসনে নৌকা : শুভেচ্ছা জানালেন শেখ আতিয়ার রহমান দীপু

  • সোমবার, ৮ জানুয়ারী ২০২৪, ১৪:১৬
  • ২০৯৯

মুহাম্মদ ফারুক খানকে ফুলের শুভেচ্ছা জানালেন শেখ আতিয়ার রহমান দীপু

যুবকণ্ঠ নিউজ :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান বিজয়ী হয়েছেন।

বিপুল ভোটের ব্যবধানে ৬ষ্ঠ বারের মতো বিজয়ী হওয়ায় ফারুখ খানের নিজ বাসায় হাজার হাজার কর্মী সমেত ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাবেক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আতিয়ার রহমান দীপু। তার মতে এ বিজয় শুধু নৌকার নয়, প্রতিটি সাধারণ জনগণের বিজয়। গোপালগঞ্জ-১ আসন-এ আরো উন্নয়ন ঘটবে এবং সাধারণ মানুষের চাহিদা পূরণ করবে এই প্রত্যাশা শেখ আতিয়ার রহমান দীপুর।

তিনি পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ২৯৯ ভোট। এর বিপরীতেব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী কাবির মিয়া পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৩০ ভোট।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134091 ,   Print Date & Time: Sunday, 29 March 2026, 10:32:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group