• হোম > বিশেষ নিউজ | রাজনীতি > প্রবাসীকে স্যালুট জানিয়ে কাজ শুরু করলেন ব্যারিস্টার সুমন

প্রবাসীকে স্যালুট জানিয়ে কাজ শুরু করলেন ব্যারিস্টার সুমন

  • বুধবার, ১০ জানুয়ারী ২০২৪, ১৫:১২
  • ৬১৩

---

দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ শেষে বিমানবন্দরে গিয়ে একজন প্রবাসীকে স্যালুট জানানোর মধ্য দিয়ে কাজ শুরু করেছেন সামাজিকমাধ্যমে আলোচিত মুখ ব্যারিস্টার সাইয়্যেদুল হক সুমন।

বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথপাঠ শেষে তিনি প্রতিশ্রুতি মোতাবেক এ কাজ করেন। প্রবাসীকে স্যালুট জানানোর ওই ভিডিও তিনি তার ফেসবুক পাতায় শেয়ার করেছেন।

সুমন জানান, আমি ব্শ্বিাস করি প্রবাসীদের ইনকামে আমাদের অর্থনীতির চাকা ঘোরে এবং একটা বড় অবদান রাখেন প্রবাসীরা। এ জন্য একজন প্রবাসীকে স্যালুট দেওয়ার মধ্য দিয়ে আমি কাজ শুরু করব। এরপর আমার নির্বাচনী এলাকায় যাব।

এ সময় তিনি বাংলাদেশ বিমানযোগে দুবাইফেরত প্রবাসী আফজাল হোসেনকে তার প্রবাসজীবনের দু-একটি সমস্যার কথা জিগ্যেস করে তাকে বলেন, আমি নবনির্বাচিত সংসদ সদস্য, আমি আপনাদের পক্ষ হয়ে সংসদে কথা বলব। আপনাদের সমস্যাগুলো তুলে ধরব। এরপর সুমন ওই ব্যক্তিকে স্যালুট জানান।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ঈগল প্রতীক নিয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

হবিগঞ্জ-৪ আসনে মোট ১৭৭টি কেন্দ্র রয়েছে। ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী পেয়েছেন প্রায় ৪৭ হাজার ভোট।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134176 ,   Print Date & Time: Friday, 1 May 2026, 04:54:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group