• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

  • বুধবার, ১০ জানুয়ারী ২০২৪, ১৬:২৩
  • ৫৮৬

---

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম তপন কুমার রায়(৫৮)। সে মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা গ্রামের মৃত গোকুল চন্দ্র রায়ের ছেলে। তপন পেশায় মোটর সাইকেল ম্যাকানিক ছিলেন।
১০ জানুয়ারী বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় চিনিকল সড়ক মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে স্থানীয় মোটরসাইকেল ম্যাকানিক তপন কুমার রায় ইজিবাইক যোগে ফিরছিলেন ঘটনা স্থলে পৌছালে পিছন থেকে ইট বোঝাই ৫ চাকার ট্রাক ধাক্কা দিলে ইজিবাইক থেকে সে ছিটকে পরে যান। চলন্ত ইট বোঝাই ট্রাক তার শরীরের উপর দিয়ে তুলে দিলে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত মধুখালী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পৌছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি করিমপুর হাইওয়ে থানার এসআই ইমতিয়াজ উদ্দিন নিশ্চিত করেন। ইট বোঝাই ট্রাকটি হাইওয়ে পুলিশ আটক করেছে । চালক পলাতক ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134178 ,   Print Date & Time: Friday, 16 October 2026, 04:26:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group