• হোম > জাতীয় | বিশেষ নিউজ > সরকার গঠনের পর গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকার গঠনের পর গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪, ১৩:৩৬
  • ৩৪৭

---

টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ। নতুন সরকার গঠন করার পরই প্রধারমন্ত্রী শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জ সফরে যাবেন, রোববার (১৪ জানুয়ারি) তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। শপথের পর দায়িত্ব বণ্টন করবেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। এ সময় প্রায় ১৪০০ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

গত ৭ জানুয়ারি ২৯৯ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬১টি এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পেয়েছে। একটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি।

এদিকে নতুন মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন এসেছে। বিদায়ী মন্ত্রিসভার ৩০ জন স্থান পাননি নতুন মন্ত্রিসভায়। আর প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন ১৪ জন। নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134205 ,   Print Date & Time: Sunday, 8 February 2026, 06:40:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group