• হোম > বিশেষ নিউজ | রাজনীতি > ময়মনসিংহ-৩ আসনে জয়ী নৌকার নিলুফার আনজুম

ময়মনসিংহ-৩ আসনে জয়ী নৌকার নিলুফার আনজুম

  • শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪, ১৮:১৫
  • ৫৫৬

নিলুফার আনজুম পপি

ব্যালট ছিনতাইয়ের ঘটনায় স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি।

প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ভোটের ব্যবধান ওই কেন্দ্রের মোট ভোটের চেয়ে কম হওয়ায় আসনটির ফলাফল স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

স্থগিত হওয়া কেন্দ্রে ১ হাজার ২৯৫ ভোট পেয়েছেন নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৩৫৫ ভোট।
গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকাল ৪টা পর্যন্ত।

জানা গেছে, ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে মোট ভোটার তিন হাজার ৩২ জন।

ময়মনসিংহ-৩ আসনের ৯২টি কেন্দ্রে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়েছেন।

বিজয়ী নিলুফার আনজুম পপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্ত্রী।

বিস্তারিত আসছে…


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134261 ,   Print Date & Time: Thursday, 19 March 2026, 07:22:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group