• হোম > জাতীয় | বিশেষ নিউজ > প্রথম কর্মসূচি জিনিসপত্র ক্রয়ক্ষমতার মধ্যে আনা : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রথম কর্মসূচি জিনিসপত্র ক্রয়ক্ষমতার মধ্যে আনা : বাণিজ্য প্রতিমন্ত্রী

  • রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪, ১৪:৩৩
  • ৪৬১

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‌‘আমার দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মসূচি হবে জিনিসপত্র ক্রয়ক্ষমতার মধ্যে আনা।’

আজ রবিবার প্রথম দিন সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সকালে নতুন প্রতিমন্ত্রী দপ্তরে এলে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। তখন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষও উপস্থিত ছিলেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার পণ্য উৎপাদন করে না, আমদানিও করে না। উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে সমন্বয় করে মাত্র। উৎপাদনকারীদের হাত থেকে পণ্যটি ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত জার্নিটা যেন স্মুথ হয়, সরকার সেই লক্ষ্যে কাজ করবে।’

মতবিনিময় শেষে তিনি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তার সঙ্গে পরিচয় পর্ব শেষ করে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134286 ,   Print Date & Time: Tuesday, 12 May 2026, 03:55:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group