• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | ময়মনসিংহ > জামালপুরে দৃষ্টিতে সারা বাংলা ফেসবুক গ্রুপের পিঠা বিতরণ ও গেইম শো অনুষ্ঠিত

জামালপুরে দৃষ্টিতে সারা বাংলা ফেসবুক গ্রুপের পিঠা বিতরণ ও গেইম শো অনুষ্ঠিত

  • সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪, ২১:১৫
  • ২৯৬২

---

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি :

জামালপুরে দৃষ্টিতে সারা বাংলা ফেসবুক গ্রুপের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে গেইম শো ও শীতের পিঠা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে শহরের দেওয়ানপাড়া ভূমি অফিস সংলগ্ন এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন গ্রুপের মডারেটর শেফালী আক্তার, গোলাম রাব্বি, নিলয় আহামেদ, ইমরান।
আরও গ্রুপের শুভাকাঙ্ক্ষী হিসেবে ছিলেন রাকিব ও সাকিব।

দৃষ্টিতে সারা বাংলা ফেসবুক গ্রুপ এর এডমিন জান্নাত ফাতেমা বলেন, অনুষ্ঠান টির উদ্দেশ্য ছিল সুবিধা বঞ্চিত শিশুদের আনন্দ দান করা। পাশাপাশি সুবিধা বঞ্চিত শিশুদের মুখে শীতের উপহার হিসেবে পিঠা বিতরণ করে তাদের সাথে শীতের আমেজ ভাগাভাগি করা।

তিনি আরও বলেন, আমাদের এই গ্রুপটি এমন অনেক আয়োজন করে আসছে। এই ফেসবুক গ্রুপ টির উদ্দেশ্য হলো পথ শিশু ও অসহায় মানুষদের পাশে দাড়ানো। আশা রাখি আমাদের এই উদ্যোগ দেখেও অন্যান্য স্বেচ্ছাসেবী গ্রুপ অসহায় মানুষের মাঝে কাজ করার অনুপ্রেরণা পাবে।

গ্রুপ টির মঙ্গল কামনা ও ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134348 ,   Print Date & Time: Thursday, 1 October 2026, 03:55:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group