• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > বিরামপুর সীমান্তে বিজিবির শীতবস্ত্র বিতরণ

বিরামপুর সীমান্তে বিজিবির শীতবস্ত্র বিতরণ

  • রবিবার, ২১ জানুয়ারী ২০২৪, ১৪:৪৪
  • ৬০৭

---

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

বিরামপুর সীমান্তে শীর্তাত ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে বিপুল পরিমাণ কম্বল বিতরণ করা হয়েছে।

(২১ জানুয়ারি রবিবার) সকাল ১০ টায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের ভাইগড় সীমান্তের বিজিবি কোম্পানি সদরে এলাকার শীর্তাতদের মাঝে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ল (সিও) লেঃ কর্ণেল তানজিমুল ইসলামের পক্ষে কম্বল বিরতণ করেন, জয়পুরহাট ২০ বিজিবি’র কোয়াটার মাষ্টার এডি মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, ভাইগড় ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ইব্রাহিম হোসেন । কাটলা ইউনিয়ন পরিষদের সদস্য শুকুর আলী সরকার, জোতবানী ইউনিয়ন পরিষদের সদস্য মোকসেদ আলী, দছির উদ্দিন, বিরামপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, সদস্য রেজওয়ান হোসেন প্রমূখ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134499 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 02:47:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group