• হোম > আওয়ামীলীগ | বিশেষ নিউজ | রাজনীতি > বিএনপি এখন শোকের সাগরে, কালো ব্যাজ পরলে ষোলকলা পূর্ণ: কাদের

বিএনপি এখন শোকের সাগরে, কালো ব্যাজ পরলে ষোলকলা পূর্ণ: কাদের

  • সোমবার, ২২ জানুয়ারী ২০২৪, ১৪:০৬
  • ৮৯০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন । ছবি :  সংগৃহীত।

সারাবিশ্বে দ্রব্যমূল্য বেড়েছে। বিরোধীরা এই বিষয়টিকে দুর্ভিক্ষের পদধ্বনি বলে অপপ্রচার চালাচ্ছে— এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেছেন, বিএনপি সবকিছু হারিয়ে এখন শোকের সাগরে নিমজ্জিত। আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও আসেনি। এখন তাদের সামনে আর কিছু নেই।

কাদের বলেন, যদি তারা (বিএনপি) ইতিবাচক রাজনীতি করতো, তাহলে এমন পতনের খাদে পড়তো না দলটি। কালো পতাকার সাথে এখন কালো ব্যাজ ধারণ করলে ষোলকলা পূর্ণ হবে। এখন তারা বিভিন্নভাবে সরকার বিরোধী তৎপরতায় লিপ্ত।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে বিদেশে গুজব ছড়াচ্ছে তারা। তাদের অগ্নিসন্ত্রাসের সাথে এখন যোগ হয়েছে গুজব সন্ত্রাস। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, তা নিয়ে সন্ধ্যায় দলের জরুরি সভায় সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মনে হয় যেন সরকার কচু পাতার ওপর শিশির বিন্দু! আ.লীগ সরকার সেই সরকার না। এই সরকারের শেকড় অনেক গভীরে। শক্তি জনগণ। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134532 ,   Print Date & Time: Sunday, 21 June 2026, 09:04:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group