• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ | শিক্ষাঙ্গন > গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ইবির শিক্ষক সমিতির

গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ইবির শিক্ষক সমিতির

  • মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪, ২১:২৪
  • ২০৮৬

---

ইবি প্রতিনিধি:

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ইবি শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সর্বসম্মতিক্রমে গুচ্ছ পদ্ধতিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আগামী ৩দিনের মধ্যে এককভাবে ভর্তি কার্যক্রম শুরু করার বিষয়ে একমত প্রকাশ করেছেন। এর আগেও ২০২১-২২ ও ২০২২-২৩ ভর্তি পরীক্ষায় শিক্ষক সমিতির সাধারণ সভায় গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়ার পরও রাষ্ট্রপতি বা ইউজিসির অনুরোধে গুচ্ছ পদ্ধতিতেই আটল থাকে ইবি।

রাষ্ট্রপতি বা ইউজিসির অনুরোধে সিদ্ধান্তের পরিবর্তন হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, এখনো হাতে সময় আছে। সময় বলে দিবে কি সিদ্ধান্ত হবে। তবে গত ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বলা হয়েছিল যেসকল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির আওতায় পরীক্ষা নিতে সম্মত আছে তারা চাইলে এতে অংশগ্রহণ করতে পারে। এখানে একটি ইঙ্গিত পাওয়া যায় যে যারা অনিচ্ছুক তারা চাইলে অংশগ্রহণ নাও করতে পারে।

নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার কারণ জানতে চাইলে তিনি আরো বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা যেহেতু সময় সাপেক্ষ বিষয় এর মাধ্যমে পরীক্ষা নিতে নিতে প্রাইভেট বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার কিংবা আরও বেশি সময় বিলম্ব হয়। ফলে শিক্ষার্থীদেরও পিছিয়ে পড়ার সম্ভাবনা অধিক বেড়ে যাচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134576 ,   Print Date & Time: Wednesday, 12 August 2026, 10:17:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group