• হোম > জাতীয় | বিশেষ নিউজ > শেখ হাসিনাকে অভিনন্দন জানাল হাঙ্গেরি ও কিরগিজস্তান

শেখ হাসিনাকে অভিনন্দন জানাল হাঙ্গেরি ও কিরগিজস্তান

  • শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪, ১০:৪৯
  • ১৫৮৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ লাভ করায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাঙ্গেরি প্রধানমন্ত্রী ও কিরগিজস্তানের প্রেসিডেন্ট।হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তার শুভেচ্ছ বার্তায় বলেছেন, বিগত সময়ে বাংলাদেশের উন্নয়ন এবং শেখ হাসিনা দায়িত্বশীল নীতির মাধ্যমে অঞ্চলের স্থিতিশীলতায় যে অবদান রেখেছেন তা প্রশংসনীয়।

তিনি বলেন, শেখ হাসিনার প্রতি নতুন করে বাংলাদেশের জনগণের আস্থা জ্ঞাপন তাকে তার সাফল্য অব্যাহত রাখতে সক্ষম করবে।

ভিক্টর অরবান আশ্বাস দিয়েছেন, হাঙ্গেরি সরকার অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরো গভীর করতে ভবিষ্যতে একটি প্রতিশ্রুতিবদ্ধ উপায়ে কাজ করে যাবে।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী।

কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ তার শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনার কার্যক্রম দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে এবং বাণিজ্য-অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক এবং জনগণের ক্ষেত্রে বহুমুখী কিরগিজ-বাংলাদেশ সহযোগিতার উন্নয়নে অবদান রাখবে।

তিনি আশ্বাস দিয়েছেন, দুই দেশের স্বার্থ রক্ষায় দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে গঠনমূলক সহযোগিতা জোরদার করতে কিরগিজস্তান প্রস্তুত।

কিরগিজ প্রেসিডেন্ট তার শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনার সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং রাষ্ট্রীয় কাজে সাফল্য কামনা করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134625 ,   Print Date & Time: Monday, 3 August 2026, 01:05:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group