• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

  • শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪, ১২:১৪
  • ৭০৪

ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতা মোঃ রাজিব শেখ

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি :

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রাজিব শেখ (৩৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রাজিব শেখ (৩৫) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার চর ভাটপাড়া গ্রামের মৃত আনোয়ার শেখের ছেলে।

উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, (২৬ জানুয়ারি) রাতে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন মল্লিকপুর ইউনিয়নের অন্তর্গত চর মল্লিকপুর গ্রামের মোঃ রুবেল এর মালিকানাধীন নাভা ইটভাটার মধ্যে পশ্চিম পাশে অবস্থিত কুঁড়ে ঘরের সামনে হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র, এএসআই (নিঃ) সেলিম মুন্সী, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রাজিব শেখ (৩৫) কে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামির নিকট থেকে দুইশত বিশ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134632 ,   Print Date & Time: Thursday, 1 October 2026, 09:23:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group