• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | ময়মনসিংহ > দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন হাজ্বী রফিক

দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন হাজ্বী রফিক

  • বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪, ১৭:১১
  • ২৪৪৪

---

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় ১ হাজার হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি হাজ্বী মোঃ রফিকুল ইসলাম। ৩১ জানুয়ারী বুধবার সকালে উপজেলার ভরাডোবা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হাজ্বী মোঃ রফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ভরাডোবা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম তরফদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবুল। এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে হাজ্বী মো: রফিকুল ইসলামের এ কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134730 ,   Print Date & Time: Tuesday, 31 March 2026, 08:43:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group