• হোম > জাতীয় | বাংলাদেশ | বিশেষ নিউজ | ব্যবসা বাণিজ্য > আবার বাড়ল এলপিজি গ্যাসের দাম

আবার বাড়ল এলপিজি গ্যাসের দাম

  • রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৩০
  • ২৭০৬

---

ভোক্তা পর্যায়ে আবার বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে টানা ৭ মাস বাড়ানো হলো এলপিজির দাম।

রোববার (৪ ফেব্রুয়ারি) দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিইআরসি জানায়, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৪৩৩ টাকা থেকে ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134798 ,   Print Date & Time: Wednesday, 24 June 2026, 04:32:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group