• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > দিনাজপুরে বাসচাপায় নিহত ৪

দিনাজপুরে বাসচাপায় নিহত ৪

  • মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪, ০৯:১৯
  • ২২৩০

ছবি : সংগৃহীত।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় রানীরবন্দর বাজারে বাসচাপায় ভ্যানের ৪ যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিআরটিসির যাত্রীবাহী বাসটি রংপুর থেকে দিনাজপুরে যাচ্ছিল। পথে রানীবন্দর বাজারে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই চার ভ্যানযাত্রীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের মরদেহ উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134826 ,   Print Date & Time: Monday, 9 March 2026, 09:28:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group