• হোম > খেলা | বিশেষ নিউজ > টানা দুই জয় : কোয়ার্টার ফাইনালে ইসলামী বিশ্ববিদ্যালয়

টানা দুই জয় : কোয়ার্টার ফাইনালে ইসলামী বিশ্ববিদ্যালয়

  • বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:৪৬
  • ২০৮২

---

ইবি প্রতিনিধি :

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এ প্রথম ম্যাচে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিকে ৮ উইকেটে হারানোর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে ২২ রানে হারিয়ে গ্রুপ-বি চ্যাম্পিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) নিজেদের দ্বিতীয় ম্যাচে বাকৃবির সাথে টসে জিতে ব্যাট করতে নামে ইসলামী বিশ্ববিদ্যালয়। শুরুতেই উইকেট হারালেও জুলকার নাঈন দোলনের ঝড়ো ব্যাটিং-এ উড়ন্ত সূচনা পায় ইবি। দোলনের অসাধারণ ৪৬ রানের সাথে জুটি গড়েন প্রান্ত। প্রান্তর ২১ রান, ফয়সালের ১৯ এবং নূরের ১৭ রানের উপর ভর করে ১০ ওভারে রান দাঁড়ায় ৫ উইকেটে ১১৫।

১১৬ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। নাজমুলের আক্রমণাত্মক বোলিং এর কাছে পরাস্ত হতে থাকে বাকৃবি। এক ওভারে দুই উইকেট হারানোর পর চাপে পড়ে যায় বাকৃবি। শেষ পর্যন্ত ১০ ওভারে ৯৩ রান করতে সক্ষম হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ফলে ২২ রানের জয় তুলে নেয় ইসলামী বিশ্ববিদ্যালয়।

অনবদ্য ৪৬ রান করায় ম্যাচসেরা নির্বাচিত হন বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের ২১-২২ বর্ষের শিক্ষার্থী দোলন। টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ইসলামী বিশ্ববিদ্যালয়। আগামী ১০ ফেব্রুয়ারী খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইসলামী বিশ্ববিদ্যালয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/134875 ,   Print Date & Time: Sunday, 16 August 2026, 03:54:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group