• হোম > বিনোদন | বিশেষ নিউজ > ডিভোর্সের সিদ্ধান্ত মাহিয়া মাহির

ডিভোর্সের সিদ্ধান্ত মাহিয়া মাহির

  • শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪, ১০:৩৬
  • ২৯২১

---

বেশ কিছুদিন ধরে চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসার ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে তা বাস্তবে বলে নিশ্চিত হলো। শুক্রবার রাতে নিজে একটি ভিডিও বার্তা দিয়ে তা নিশ্চিত করেছেন তিনি।

নিজের ফেসবুকে ভিডিও বার্তায় মাহি বলেন, ‘আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। কেঁদে মাহি বলেন, খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটিও দুজন মিলেই ঠিক করব।’

তার বর্তমান স্বামীর প্রশংসা করে বলেন, রাকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। কেঁদে মাহি বলেন, খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করবো।

ছেলের জন্য দোয়া চেয়ে মাহি হলেন, আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি। তাদের ঘরে পুত্র সন্তান ফারিশ রয়েছে।

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি। আর ২০২১ এর ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী।

এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। জানা যায়, মাহির স্বামী রাকিব রাজনীতির সাথে সম্পৃক্ত।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135040 ,   Print Date & Time: Tuesday, 30 June 2026, 10:32:55 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group