• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > চরভদ্রাসন পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মনির মৃধা নামে এক মাদক কারবারিক গ্রেপ্তার

চরভদ্রাসন পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মনির মৃধা নামে এক মাদক কারবারিক গ্রেপ্তার

  • রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪, ০৯:২৭
  • ৬৪১

---

ফরিদপুর জেলা প্রতিনিধি-

চরভদ্রাসন থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মনির মৃধা (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মনির মৃধা চরভদ্রাসন উপজেলার মৃধা ডাঙ্গীর মাথা ভাঙ্গা
এলাকার মৃত জাহাঙ্গীর মৃধার ছেলে।

থানা পুলিশ জানায়, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃআব্দুল ওহাব এর নির্দেশনায় এস আই শাহিন মিয়ারনেতৃত্বে এবং এ এস আই আলী আকরাম সহ একদল পুলিশ চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মৃধা ডাঙ্গীর মাথা ভাঙ্গা
এলাকার এক নং সরকারি কলোনি সাকিনস্হ আসামির বসত ঘরের সামনে থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ (যার মূল্য অনুমান দশ হাজার টাকা) মনির মৃধাকে আটক করা হয়।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ আদ্বুল ওহাব বলেন গ্রেপ্তারকৃত মনির মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135052 ,   Print Date & Time: Saturday, 28 March 2026, 08:36:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group