• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

  • সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:২২
  • ৯০২

ছবি : সংগৃহীত।

রাজধানীর মিরপুর ১২ নম্বর ঝিলপাড় বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আট ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম তথ্যটি নিশচিত করেন।

তিনি বলেন, সোমবার দুপুর পৌনে ১টার দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা। “আমাদের ছয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। কীভাবে আগুন লেগেছে, এখনও তা জানা যায়নি।”

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135069 ,   Print Date & Time: Saturday, 8 August 2026, 07:20:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group