• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

  • বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪, ১১:২৬
  • ৫৫৩

ফেন্সিডিলসহ  গ্রেফতার ১

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক উনিশ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারি গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ কবির শেখ (৩৩) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ কবির শেখ (৩৩) নড়াইল জেলার সদর থানাধীন দত্তপাড়া গ্রামের মৃত আজিবর শেখের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে নড়াইল জেলার সদর থানাধীন একনম্বর মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা সাকিনস্থ নিউ আজম মার্কেটের ইয়ামিনমোল্লা এর কফি হাউজের সামনে থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ কবির শেখ (৩৩)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে উনিশ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135108 ,   Print Date & Time: Sunday, 24 May 2026, 03:26:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group