• হোম > জাতীয় | বিশেষ নিউজ > বাড়ছে বিদ্যুতের দাম

বাড়ছে বিদ্যুতের দাম

  • মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:২৭
  • ১৯৭২

ফাইল ছবি।

পবিত্র রমজান মাস ও গ্রীষ্মকাল আসার আগেই দেশের বাজারে বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম। প্রতি ইউনিটে বিদ্যুতের দাম ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়াচ্ছে সরকার। যা মার্চের প্রথম সপ্তাহ থেকেই কার্যকর হবে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি জানান, বিদ্যুতে ভর্তুকি থেকে বের হয়ে যাওয়ার জন্য বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। প্রতি ইউনিটে দাম বাড়ছে ৩৪ পয়সা। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই বিদ্যুতের এই নতুন দাম কার্যকর হবে।

বিদ্যুতে বর্তমানে সরকার বছরে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয় বলেও জানান প্রতিমন্ত্রী।

একইভাবে গ্যাসের দামও সমন্বয় করা হবে জানিয়ে নসরুল হামিদ বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দাম বাড়ানো হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে গ্যাসের দাম কমানো হবে। এই সমন্বয়ও মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কার্যকর করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135174 ,   Print Date & Time: Friday, 16 October 2026, 12:00:54 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group