• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজশাহী > পাবনায় কসমেটিকসের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

পাবনায় কসমেটিকসের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

  • বুধবার, ২৭ মার্চ ২০২৪, ১৪:৫৮
  • ১৬২৯

ছবি : সংগৃহীত।

পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলার লস্করপুরে কসমেটিক্স গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। বুধবার (২৭ মার্চ) দুপুর দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারফুল হাসান ভুঞা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135317 ,   Print Date & Time: Saturday, 17 October 2026, 07:32:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group