• হোম > বিশেষ নিউজ | শিক্ষাঙ্গন > ৩০ জুন থেকে শুরু এইচএসসি পরীক্ষা, রুটিন প্রকাশ

৩০ জুন থেকে শুরু এইচএসসি পরীক্ষা, রুটিন প্রকাশ

  • মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪, ১১:২২
  • ২৪০৩

---

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে শিক্ষাবোর্ড থেকে জানানো হয়, আগামী ৩০ জুন থেকে লিখিত পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১১ আগস্ট।

প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

এ ছাড়া আগামী ১২ আগস্ট থেকে ব্যবহারির পরীক্ষা শুরু হবে। চলবে ২১ আগস্ট পর্যন্ত। পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ এপ্রিল থেকে। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।

উল্লেখ্য, করোনার আগে ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হতো। কিন্তু করোনার কারণে গত কয়েক বছর এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135391 ,   Print Date & Time: Monday, 27 April 2026, 11:58:20 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group