• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রাজশাহী > কালবৈশাখীর তাণ্ডবে চায়ের দোকানের ওপর গাছ পড়ে নিহত ৩

কালবৈশাখীর তাণ্ডবে চায়ের দোকানের ওপর গাছ পড়ে নিহত ৩

  • বুধবার, ৫ জুন ২০২৪, ০৯:২৪
  • ১৩৪৪

---

রাজশাহীর বাঘার বাউসা ইউনিয়নের রাজার মোড় এলাকায় কালবৈশাখী ঝড়ে চায়ের স্টলের ওপর গাছ ওপড়ে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। নিহতরা হলেন- বাঘার পাঁচপাড়া গ্রামের জালাল, জাকির হোসেন ও সেন্টু।

মঙ্গলবার (৪ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আরও চাপা থাকার আশঙ্কায় উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে আটটার দিকে হুট করেই মেঘ কালো হয়ে কালবৈশাখী ঝড় উঠে। ঝড়ের তাণ্ডবে বিশাল বড় একটা পাইকড়ের গাছ রাজার মোড়ে ওপড়ে চায়ের স্টলের ওপর পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। কয়েকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, গাছের নিচে আরও কয়েকজন চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। এজন্য গাছটি কাটা হচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135506 ,   Print Date & Time: Thursday, 26 March 2026, 06:22:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group