• হোম > বরিশাল | বাংলাদেশ | বিশেষ নিউজ > ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই সহধর বোনের মৃত্যু

ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই সহধর বোনের মৃত্যু

  • বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪, ১০:০১
  • ১৫৩৪

ফাইল ছবি।

ভোলা প্রতিনিধি :

ভোলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা আক্তার (৫) ও হালিমা বেগম (৮) নামের দুই সহধর বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুলাই) দুপুরের দিকে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাঘমারা গ্রামের শফিক মাতব্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু দুটি ওই গ্রামের মো. শফিক মাতব্বরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে বাড়ির সবার অগোচরে তারা পুকুরে গোসল করতে যায়। স্বজনরা দীর্ঘক্ষণ তাদের না দেখতে পেয়ে খুাঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে ইয়ানুর নামের এক তরুণী দেখেন হাবিবার পায়ের জুতা পুকুরে ভাসছে। এরপর পরিবারের লোকজন পানিতে নেমে দুই শিশুকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এদিকে আদরের দুই শিশু কণ্যার অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। মর্মান্তিক এই মৃত্যুতে ওই গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিঞা বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ দাফনের জন্য তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135551 ,   Print Date & Time: Saturday, 25 April 2026, 12:54:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group