• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ > আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী

  • বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪, ১১:৩৭
  • ১৩২৫

ফাইল ছবি।

আজ ১৫ আগস্ট। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের শোকাবহ এই কালো দিবসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য ধানমণ্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।

ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

এই হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তাঁর ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্ত, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135648 ,   Print Date & Time: Monday, 27 July 2026, 07:58:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group