• হোম > বিএনপি | বিশেষ নিউজ | রাজনীতি > বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নার্গিস বেগম, ‍উপদেষ্টা হলেন আমিনুর রশীদ ইয়াসিন

বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নার্গিস বেগম, ‍উপদেষ্টা হলেন আমিনুর রশীদ ইয়াসিন

  • বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১৬:৩৫
  • ৯৯৫

মিসেস নার্গিস বেগম ও হাজী আমিনুর রশীদ ইয়াসিন। ছবি: সংগৃহীত

যশোর জেলার সাবেক আহ্বায়ক মিসেস নার্গিস বেগমকে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ-পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিনকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বুধবার (১২ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান হিসেবে যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিসেস নার্গিস বেগমকে এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিনকে মনোনীত করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135703 ,   Print Date & Time: Tuesday, 30 June 2026, 03:37:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group