• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > যশোরে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

যশোরে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৯:৪২
  • ৪৩১

---

ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি :

যশোর শহর ও পার্শ্ববর্তী এলাকায় আজ রবিবার দুপুরে ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। যশোরের বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্য মতে জানা যায়, ঝড়-বৃষ্টির সাথে ব্যাপক শিলাপতনের ফলে উঠতি ইরি-বোরো ফসল ও বিভিন্ন ফলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের রসুলপুর, বেনেয়ালি, হাপানিয়া লাউখালী, ভাগলপুরসহ পার্শ্ববর্তী এলাকায় ঝড়ের সাথে ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে। রসুলপুর গ্রামের হযরত আলী জানান, বৃষ্টির সাথে বড় বড় শিলা পড়ায় উঠতি
ইরি-বোরো ফসল ধান এবং পটল, সীম, বরবটি, পুই শাকসহ নানা সবজি এবং আম লিচুসহ বিভিন্ন ফলের ব্যাপক ক্ষতি হয়েছে।

চুড়ামনকাটি থেকে সাংবাদিক বিল্লাল হোসেন জানান, দুপুর আঢ়াইটার দিকে আকস্মিক শিলা বৃষ্টি ও ঝড়ে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়ন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইরি-বোরো ক্ষেতের ও পটল চাষীদের। এছাড়া শিলা বৃষ্টিতে অনেক টিনের ঘর ফুটো হয়ে গেছে বলেও খবর মিলেছে।

ছাতিয়ান তলা গ্রামের তহিদূল ইসলাম জানান, হঠাৎ শিলা বৃষ্টিতে তার ইরি-বোরো ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ধানের ফলন অর্ধেকে নেমে আসবে বলে তিনি আসঙ্খ্যা করছেন। ধানের ফলন অর্ধেকে নেমে আসবে বলে তিনি মনে
করেন।এছাড়া তার পটলের ক্ষেতেও ব্যাপক ক্ষতি হবে বলে তিনি জানান। মাত্র কয়েক মিনিটের শিলা বৃষ্টি ও ঝড়ে এ এলাকার কৃষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

খাজুরা থেকে সাংবাদিক ফরহাদ হোেসন জানান, এলাকার বিভিন্ন স্থান থেকে তিনি ব্যাপক শিলাবৃষ্টির খবর পেয়েছেন। লেবুতলা, দলেননগর, শরশুনাদহ, এনায়েতপুরসহ বিভিন্ন গ্রামে শিলাপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি
জানান


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/135989 ,   Print Date & Time: Thursday, 14 May 2026, 04:01:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group