• হোম > আইন-অপরাধ | বিশেষ নিউজ > বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট নিষিদ্ধ করলো হাইকোর্ট

বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট নিষিদ্ধ করলো হাইকোর্ট

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:৩১
  • ৭৩২

---

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়া এলাকায় এবার কোরবানির পশুর হাট বসানো যাবে না—এমন নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

এছাড়া, দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১টি গরুর হাটের মধ্যে মেরাদিয়া বাজারের পাশে কেনো গরুর হাট বসানো হয় তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই এলাকায় গরুর হাট বসানো থেকে সিটি কর্পোরেশনকে নিষেধ করা হয়েছে।

হাইকোর্ট বেঞ্চ গরুর হাটের স্থান ইজারা দেয়ার প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ করেছে, বিশেষ করে যখন মাত্র ৮.৪ কিলোমিটারের মধ্যে একটি স্থায়ী গরুর হাট বিদ্যমান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136006 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 11:27:20 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group