• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > যশোরের বড় বাজারের হাটচান্নিতে আগুন

যশোরের বড় বাজারের হাটচান্নিতে আগুন

  • মঙ্গলবার, ৬ মে ২০২৫, ১৭:২৭
  • ৫৭৭

---

ইয়ানূর রহমান :

যশোরের বড় বাজারের হাটচান্নি মার্কেটের শফির সুতো বর্শির দোকানে আগুন লেগেছে। আজ মঙ্গলবার দুপুর ৩টায় এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্থানীয়রা জানায়, আকস্মিকভাবে হাটচান্নি মার্কেটে শফির সুতো বর্শির দোকানে আগুন লাগে। যা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে না পেরে ফায়ার সার্ভিসের খবর দেয়।

যশোর ফায়ার সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই কিছু নিরুপন করা যাচ্ছে না।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136185 ,   Print Date & Time: Tuesday, 4 August 2026, 11:33:00 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group