• হোম > আইন-অপরাধ | বিশেষ নিউজ > চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • মঙ্গলবার, ৬ মে ২০২৫, ১৯:২২
  • ১২৭১

---

চেক ডিজঅনার মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (৬ মে) ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলামের আদালত এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল নিশ্চিত করেছেন এ তথ্য।

সূত্রের বরাত জানা গেছে, মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের জেরার দিন ধার্য ছিল এদিন। আসামি চয়নিকা চৌধুরী হাজির হননি আদালতে। পরে তার পক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন জানান। কিন্তু আদালত সময়ের আবেদন নামঞ্জুর করেন এবং তার জামিন বাতিল করে গ্রেপ্তারি রোয়ানা জারি করেন।

এর আগে ২০১৩ সালের ১৪ মে নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন প্রযোজক রাশেদুল। পরের বছর, অর্থাৎ ২০১৪ সালের ২ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।

বিস্তারিত আসছে…


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136191 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 02:29:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group