• হোম > বিশেষ নিউজ | রাজনীতি > নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজন নেই : নাহিদ ইসলাম

নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজন নেই : নাহিদ ইসলাম

  • রবিবার, ১১ মে ২০২৫, ১৯:০৪
  • ৬৩৮

---

রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন,“নতুন সংবিধান প্রণয়ন সম্ভব না হলে নতুন বাংলাদেশ গড়ার কোনো অর্থ নেই।”

রবিবার আয়োজিত এই আলোচনায় নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত দফা প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নাহিদ ইসলাম বলেন,“১৯৭২ সালের সংবিধান বর্তমান বাস্তবতায় মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। নতুন সংবিধানই হতে পারে জনগণের আস্থা ফেরানোর পথ।”

তিনি আরও যোগ করেন, রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার ছাড়া পরিবর্তন অর্থহীন।“অপ্রাসঙ্গিক বিষয়ে একমত হওয়ার চেয়ে মৌলিক বিষয়ে ঐক্যমত গঠনের দিকেই মনোযোগ দিতে হবে।”

আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার বিষয়ে তিনি বলেন,“বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। এখন দরকার একটি স্পষ্ট বিচারিক রোডম্যাপ, যাতে জনগণ আস্থা পায়।”

নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নিরসনের উপায় হিসেবে তিনি বলেন,“সংস্কার নিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হলে নির্বাচন নিয়ে আর কোনো জটিলতা থাকবে না।”

এই অনুষ্ঠানে আরও অংশ নেন:আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন, ইংরেজি দৈনিক New Age-এর সম্পাদক নূরুল কবির, টিআইবি ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আইরিন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136267 ,   Print Date & Time: Saturday, 7 February 2026, 04:36:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group