• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > মহেশপুর সীমান্তে ফেনসিডিলসহ আটক ১, ১০ বাংলাদেশি আটক

মহেশপুর সীমান্তে ফেনসিডিলসহ আটক ১, ১০ বাংলাদেশি আটক

  • শনিবার, ৩১ মে ২০২৫, ১২:১৬
  • ৩১৬

---

ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ফেনসিডিলসহ একজনকে আটক, ভারতীয় মদ উদ্ধার এবং বিএসএফ কর্তৃক পুশইন করা ১০ বাংলাদেশিকে আটক করেছে ৫৮ বিজিবি।
৩০ মে ভোরে মাধবখালী সীমান্তে অভিযান চালিয়ে মোঃ টুটল হোসেন টিটু (২৯) নামে এক যুবককে ২৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। গত ২৯ মে গয়েশপুর সীমান্ত থেকে ৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। অন্যদিকে, একইদিন ভোরে বেনীপুর সীমান্ত থেকে ৫ নারী ও ৫ শিশুকে আটক করা হয়, যারা বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইন হয়েছিল। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষায় বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136467 ,   Print Date & Time: Sunday, 11 October 2026, 04:33:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group