• হোম > বাংলাদেশ | রংপুর > নোয়াখালীর মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে ট্রলারডুবি

নোয়াখালীর মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে ট্রলারডুবি

  • শনিবার, ৩১ মে ২০২৫, ১৮:০০
  • ৯১৮

---

নোয়াখালীর হাতিয়ায় বৈরী আবহাওয়ার মধ্যে মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে নিখোঁজ রয়েছেন আরও ৬ জন।

শনিবার (৩১ মে) দুপুর পৌনে ৩টার দিকে ভাসানচর থেকে করিম বাজার ঘাটে যাওয়ার পথে নদীর ডোবার চর এলাকায় ট্রলারটি ডুবে যায়। করিম বাজার ঘাটের মাত্র ৩০ মিটার আগে দুর্ঘটনাটি ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। পরে পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরাও অভিযানে অংশ নেন।

ওসি আরও জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। দুর্ঘটনাস্থলে এখনো বিপদসঙ্কুল পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136477 ,   Print Date & Time: Sunday, 11 October 2026, 03:01:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group