• হোম > জাতীয় | বিশেষ নিউজ > শেখ মুজিবসহ মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা : ফারুক-ই-আজম

শেখ মুজিবসহ মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা : ফারুক-ই-আজম

  • বুধবার, ৪ জুন ২০২৫, ১২:১৩
  • ৫০৩

---

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মো. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা।

বুধবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, আর মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা। তবে ওই সরকারে কর্মকর্তা, কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন।

তিনি আরও বলেন, প্রজ্ঞাপনে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকলেও এটি নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে।

প্রঙ্গাপনে উল্লেখ করা হয়- প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিব নগর সরকার এবং সেই সরকারের স্বীকৃত বাহিনী মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবে।

এর আগে মঙ্গলবার (৩ জুন) রাত ১১টার দিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136561 ,   Print Date & Time: Tuesday, 10 March 2026, 01:00:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group