• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > অবশেষে পশুর হাট সরালেন বিএনপির সেই নেত্রী

অবশেষে পশুর হাট সরালেন বিএনপির সেই নেত্রী

  • বুধবার, ৪ জুন ২০২৫, ১৯:০০
  • ৮৯২

---

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কোরবানি উপলক্ষে কুড়িগ্রামের চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানোর ঘটনায় সেনাবাহিনীর হস্তক্ষেপে হাট সরিয়ে অন্যত্র নিয়েছেন হাটের দায়িত্বে থাকা বিএনপির সেই নেত্রী জেয়ারা খাতুন রুজি।

বুধবার (০৪ জুন) চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠের পরিবর্তে চিলমারী মাটিকাটা-হরিপুর সড়কে হাট বসানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (০৩ জুন) হাট ইজারাদারের দায়িত্বে থাকা বিএনপির উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জেয়ারা খাতুন রুজিকে সেনাবাহিনীর ক্যাম্পে তলব করেন কুড়িগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আহাদ।

মেজর আহাদ জানান, স্কুল মাঠে হাট বসানোর অভিযোগ আসার পর আমরা সরাসরি খোঁজ নিয়েছি। ওখানে হাট করার জন্য প্রশাসন কোনো অনুমতি দেয়নি। ওনার ভাইয়ের নামে স্থানীয় থানাহাট বাজার ইজারা নেয়া আছে। কিন্তু ওই বাজারটা পশুর হাটের সঙ্গে সংশ্লিষ্ট না। বাজার থেকে মোটামুটি হাফ কিলো দূরে যার কারণে কোনোভাবে স্কুল মাঠে ওনারা করতে পারে না। এটা আমরা ওনাকে (বিএনপি নেত্রী) ডেকে না করে দিয়েছি।

তিনি আরও জানান, আশা করি তিনি এটা আর করবেন না। স্কুল মাঠ ছাড়া অন্য কোথাও যদি স্থানীয় প্রশাসন তাকে অনুমতি দেয় সেক্ষেত্রে অনুমতি সাপেক্ষে হাট করতে পারবেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136580 ,   Print Date & Time: Tuesday, 4 August 2026, 11:13:18 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group