• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ | বিশেষ নিউজ > ‘মানসিক ভারসাম্যহীন’ বৃদ্ধের ব্যাগে সাড়ে ৩ লাখ টাকা

‘মানসিক ভারসাম্যহীন’ বৃদ্ধের ব্যাগে সাড়ে ৩ লাখ টাকা

  • রবিবার, ১৫ জুন ২০২৫, ১৮:২৫
  • ৯০৫

ব্যাগে পাওয়া টাকা ও আবদুল গনি

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ‘মানসিক ভারসাম্যহীন’ এক বৃদ্ধের ময়লা কাপড়ের ব্যাগে ৩ লাখ ৫৯ হাজার ৫২ টাকা পাওয়া গেছে। শনিবার বিকেলে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পোস্ট অফিস মোড় এলাকায় গোসল করানোর সময় তাঁর ব্যাগ তল্লাশি করে ওই টাকা পান। পুলিশ টাকাসহ বৃদ্ধকে নিজেদের জিম্মায় নিয়েছে।

স্থানীয়রা জানান, আবদুল গনি নামের ওই বৃদ্ধকে শহীদ ডা. জিকরুল হক সড়ক, পুলিশ ক্লাব ও পোস্ট অফিস মোড় এলাকায় দীর্ঘদিন ধরে দেখা যায়। কারও কাছে তিনি কখনও টাকা চান না। লোকজন এমনিতেই তাকে টাকা ও খাবার দিতেন। স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্য তাকে গোসল করানোর উদ্যোগ নেন। তাকে ধরে তারা গায়ের পোশাক খুলছিলেন। এ সময় তার গায়ের শার্টের হাতা, কলার ও কাপড়ের ব্যাগে টাকাগুলো পাওয়া যায়।

এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, ‘ওই বৃদ্ধের নাম আবদুল গনি বলে জানা গেছে। তার কাছ থেকে পাওয়া টাকা পুলিশের জিম্মায় রয়েছে। তার নিকটাত্মীয়-স্বজন খোঁজা হচ্ছে। কাউকে পেলে টাকাসহ তাদের হাতে তুলে দেওয়া হবে।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136613 ,   Print Date & Time: Tuesday, 11 August 2026, 06:18:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group