• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > যশোরে নগদ কোম্পানির টাকা ছিনতাই

যশোরে নগদ কোম্পানির টাকা ছিনতাই

  • মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১৭:৩৯
  • ৫০০

---

ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি :

যশোরের কুয়াদা বাজার জামতলা মোড়ে দুর্বৃত্ত কতৃক নগদ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নগদ যশোর শাখার একটি ডিলারের কর্মকর্তা রবিউল ইসলামের কাছ থেকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ ১৭
জুন সকাল নটার দিকে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্ত চক্র এই টাকা ছিনিয়ে নিয়েছে বলে ভুক্তভোগীদের পক্ষ থেকে এক অভিযোগে জানানো হয়েছে।

যশোরের একাউন্টেন্ট কাজী মমিনুর ইসলামের কাছ থেকে ৫৫ লাখ টাকা বুঝে নিয়ে কর্মকর্তা রবিউল ইসলাম একটি প্রাইভেট যোগে মনিরামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে জামতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্ত
চক্র প্রাইভেটের সামনে এসে গতিরোধ করে। এরপর গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং রবিউলকে নামিয়ে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

নগদ কর্মকর্তা রবিউল ইসলাম যশোরের ভাতুড়িয়া হাফেজ পাড়ার জালাল উদ্দিনের ছেলে। তিনি নগদ যশোর একটি শাখার ব্যবস্থাপক। যশোর থেকে নগদের টাকাটি যে প্রাইভেটে যাচ্ছিল তার ড্রাইভার হচ্ছেন পোস্ট অফিস পাড়ার মোহাম্মদ সাজু।
প্রাইভেটকার নাম্বার ঢাকা মেট্টো গ ১৫৫৯২৩।

রবিউল ইসলাম জানিয়েছেন তিনি যশোরের নগদের একাউন্টেন্ট কাজী মমিনুর ইসলামের কাছ থেকে ওই ৫৫ লাখ টাকা নিয়ে মনিরামপুর শাখা সাব অফিসের টাকা আবু সাজিদের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন।

আর পথিমধ্যে তাদের উপর হামলা হয়েছে। তার উপর আঘাত করা হয়েছে, গাড়ি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ এবং জেলা গোয়েন্দা শাখার একটি টিম প্রকৃত ঘটনা উদঘাটনে খোঁজখবর নিচ্ছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136654 ,   Print Date & Time: Thursday, 12 February 2026, 10:12:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group