• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ | বিশেষ নিউজ > ঠাকুরগাঁওয়ে মোবাইল চার্জার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে মোবাইল চার্জার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

  • মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ২০:১৪
  • ১১২৮

---

হুমায়ুন কবির(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় মোবাইল চার্জার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামিম হোসেন(৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে
উপজেলার আমগাঁও ইউনিয়নের ভুসলোটি গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে শিশু রামিম নিজ ঘরে বিছানায় শুয়ে থাকা অবস্থায় মোবাইল চার্জ দেওয়ার সময় চার্জার পিন হাত দিয়ে মুখে নেয়ার পর হঠাৎ শর্টসার্কিট হয়ে গেলে সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। দেখতে পেয়ে শিশুটির বড় ভাই চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে কিন্তু শেষ পর্যন্ত রামিমকে বাঁচানো সম্ভব হয়নি।

রামিমের পিতা মো. জাকির হোসেন কাঁদতে কাঁদতে বলেন, আমি বাইরে ছিলাম। বাসায় এসে দেখি আমার ছেলে নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে। মুখে তার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন ছিল। আমার বড় ছেলে ও স্থানীয়রা বাঁচানোর চেষ্টা করেও ছোট ছেলেটাকে আর ফেরানো গেল না। আমগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হবিবুর রহমান চৌধুরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু রামিম এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এ নিয়ে শিশুটির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136664 ,   Print Date & Time: Monday, 27 July 2026, 08:24:59 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group