• হোম > আইন-অপরাধ | বিশেষ নিউজ > সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১৩:১১
  • ১০৭৫

---

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে রাজধানী থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (১৮ জুন) রাতের দিকে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “রাজধানীর মোহাম্মদপুরে অভিযান পরিচালনার সময় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।”


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136674 ,   Print Date & Time: Sunday, 2 August 2026, 09:48:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group