• হোম > খুলনা | বাংলাদেশ | বিশেষ নিউজ > বিজিবি’র অভিযানে ৩১৩ বোতল ভারতীয় WINCEREX সিরাপ ও ২৭ বোতল মদ আটক।

বিজিবি’র অভিযানে ৩১৩ বোতল ভারতীয় WINCEREX সিরাপ ও ২৭ বোতল মদ আটক।

  • শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ১৪:১০
  • ২৮৪

 ---

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

বিজিবি’র অভিযানে ৩১৩ বোতল ভারতীয় WINCEREX সিরাপ ও ২৭ বোতল মদ আটক করে সদস্যরা।

শুক্রবার ০৭ নভেম্বর দৌলতপুর, গোগা এবং কায়বা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩১৩ বোতল ভারতীয় WINCEREX সিরাপ এবং ২৭ বোতল ভারতীয় মদ আটক আটক করে।

দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান,দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136783 ,   Print Date & Time: Thursday, 21 May 2026, 04:54:45 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group