• হোম > খুলনা | বিশেষ নিউজ > মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক

মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক

  • শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ১৮:৪৮
  • ১৭৩

---

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, শুক্রবার বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, অনটাইম প্লেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৪,৫২,৬০০/-(চার লক্ষ বায়ান্ন হাজার ছয়শত) টাকা।টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136787 ,   Print Date & Time: Saturday, 14 February 2026, 11:07:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group