• হোম > খুলনা | বিশেষ নিউজ > যশোর সীমান্তে বিজিবির অভিযান, মালিকবিহীন চোরাচালানী মালামাল জব্দ

যশোর সীমান্তে বিজিবির অভিযান, মালিকবিহীন চোরাচালানী মালামাল জব্দ

  • শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২০:২৩
  • ৩৬৩

---

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।

০৮ নভেম্বর শনিবার বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, শালকোনা বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় কীটনাশক, শাড়ী, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী* আটক করে। আটককৃত মালামালের মূল্য ৩,৩৮,৮০০/-(তিন লক্ষ আটত্রিশ হাজার আটশত) টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136804 ,   Print Date & Time: Monday, 6 July 2026, 06:04:59 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group