• হোম > খুলনা | বিশেষ নিউজ > বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্যসহ আটক ২

বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্যসহ আটক ২

  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১৯:৪০
  • ৪১২

---

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০২ জন আসামীসহ অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।বুধবার সারাদিন বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) যশোর জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ০২ জন আসামীসহ ভারতীয় শাড়ী, কম্বল, শাল চাদর, কীটনাশক, চকলেট, ঘাস বীজ, সারজিক্যাল সামগ্রী এবং কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য ৪,৫৫,৭৫০/- (চার লক্ষ পঞ্চান্ন হাজার সাতশত পঞ্চাশ) টাকা।

আটককৃত হলেন সাদীপুর গ্রামের গোলাম হোসেনর ছেলে রিপন হোসেন ও নামাজগ্রামের মৃত কামরুল হাসানের ছেলে রাব্বি হোসেন।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136863 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 02:55:10 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group