• হোম > খুলনা | বিশেষ নিউজ > যশোর সীমান্তে বিজিবির অভিযান: মালিকবিহীন মাদক ও চোরাচালানী মালামাল আটক

যশোর সীমান্তে বিজিবির অভিযান: মালিকবিহীন মাদক ও চোরাচালানী মালামাল আটক

  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪
  • ১৭৬

 ---

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।

অদ্য ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল শাহজাদপুর ও শালকেনা বিওপি এবং -সংলগ্ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় WINCEREX কফ সিরাপ (নেশাজাতীয়), কীটনাশক, শাড়ি, কম্বল, শাল-চাদর ও বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২,৮০,০০০/- (দুই লক্ষ আশি হাজার) টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136892 ,   Print Date & Time: Monday, 9 February 2026, 09:41:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group