• হোম > খুলনা | বিশেষ নিউজ > দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা নিহত, যশোর সীমান্তে বিজিবির কঠোর তল্লাশি ও টহল জোরদার

দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা নিহত, যশোর সীমান্তে বিজিবির কঠোর তল্লাশি ও টহল জোরদার

  • রবিবার, ৪ জানুয়ারী ২০২৬, ০১:০৯
  • ৭২১

---

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

দুর্বৃত্তদের গুলিতে যশোর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন (৫৫) নিহতের ঘটনায় যশোর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

অদ্য ০৩ জানুয়ারি ২০২৬ তারিখে যশোর শহরের শংকরপুর এলাকায় এ হত্যাকাণ্ডের পরপরই সীমান্তে ব্যাপক নজরদারি, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি কার্যক্রম শুরু করা হয়। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিরা যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি কাঁটাতারের বেড়া না থাকা সীমান্তগুলোতে বাড়ানো হয়েছে বিশেষ নজরদারি।

এ বিষয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে এবং বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136900 ,   Print Date & Time: Saturday, 25 July 2026, 12:10:50 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group