• হোম > খুলনা | বিএনপি | রাজনীতি > বেনাপোলে বিএনপির প্রার্থী লিটনের নির্বাচনী জনসভা

বেনাপোলে বিএনপির প্রার্থী লিটনের নির্বাচনী জনসভা

  • শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ২২:৪২
  • ৬৩৬

---

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল নামাজগ্রাম ও দুর্গাপুর (২ নং ওয়ার্ড) এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন-এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা জনগণের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।

জনসভা শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ মজিদ। সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়ার আলি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু। বেনাপোল পৌর বিএনপির নাজিম উদ্দিন সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।

সহ সভাপতি আতিকুজ্জামান সনি। শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক। বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মোঃ মফিজুর রহমান বাবু সদস্য সচিব রাহারুজ্জামান দিপু। স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সহিদুল ইসলাম শহীদ। পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুজ্জামান আরিফসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136904 ,   Print Date & Time: Sunday, 5 July 2026, 09:12:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group