• হোম > খুলনা | বিশেষ নিউজ > ৬০০ পরিবারের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী উদ্যোগে আবু তাহের ভারত।

৬০০ পরিবারের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী উদ্যোগে আবু তাহের ভারত।

  • বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১১
  • ৯১

---

মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি :যশোরের বেনাপোল এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক অনন্য মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে তিনি ব্যাপক সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন, যা ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বুধবার সকাল ৯টায় বড় আঁচড়া ডেইরী এগো ফার্মে প্রায় ৬০০টি দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের ছাপ লক্ষ্য করা যায়, যা ঈদের আগমনী আনন্দকে আরও অর্থবহ করে তোলে।

জানা যায়, শুধু ঈদ উপলক্ষেই নয়, পুরো রমজান মাসজুড়ে নিয়মিতভাবে অসহায়, দুস্থ ও পথচারীদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে আসছেন। প্রতিদিন বহু মানুষ এই ইফতার কার্যক্রমের মাধ্যমে উপকৃত হয়েছেন।

এ বিষয়ে স্থানীয়রা জানান, এমন ধারাবাহিক মানবিক উদ্যোগ একজন জনপ্রতিনিধির দায়িত্ববোধ ও জনকল্যাণে আন্তরিকতার প্রমাণ বহন করে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আবু তাহের ভারত বলেন, এই ধরনের উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তবে সমাজে দারিদ্র্য ও কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136921 ,   Print Date & Time: Wednesday, 18 March 2026, 07:53:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group